• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীর মাঠে আবাহনীর শোচনীয় পরাজয়

সিসি নিউজ, ২৩ জানুয়ারী।। বাংলাদেশ প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংস’র হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে হোচট খেয়েছে গেলবারের চ্যাম্পিয়ন আবাহনী।
বুধবার বিকেল তিনটায় খেলা শুরু হওয়ার পর থেকেই বসুন্ধরা কিংস’র একের পর আক্রমনের শিকার আবাহনীকে শেষ পর্যন্ত গিলতে হয়েছে তিন গোল।
খেলার প্রথমার্ধের ৪৬মিনিটের মাথায় গোল করেন নাসির এবং দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে অপর গোল করেন মতিন মিয়া ও ২৬ মিনিটে তৃতীয় গোল করে দলকে জয়ে নিয়ে যান কলিনড্রেস সলেরা।
এরআগে বেলুন উড়িয়ে ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাথে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
এ সময় মন্ত্রী আন্তজার্তিক মানসম্মত নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের আরো উন্নয়ন এবং রাতের বেলা খেলার জন্য ফ্লাট লাইট স্থাপনের প্রতিশ্রুতি দেন।

আগামী ৩০জানুয়ারী এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বসুন্ধরার সাথে নফেল একাডেমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ