• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নোফেলকে ২-০ গোলে হারালো বসুন্ধরা কিংস

নীলফামারী, ৩০ জানুয়ারি॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ বুধবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চলতি লিগে তিন ম্যাচের সবগুলোই জয় ছিনিয়ে নিল নবাগত দলটি।
ম্যাচের শুরুতেই বলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংস। খেলার ২৩ মিনিটে ৯ নম্বর জার্সিধারী মতিন মিয়ার গোলে এগিয়ে যায় তারা। কিরগিজস্তানের বখতিয়ার দুইশবেকভের পাস ধরে কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। খেলার দ্বিতীয় হাফের ৮৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ৬ নম্বর জার্সি ইমন বাবুর জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করা বসুন্ধরা পরের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে দিয়েছিল ৩-০ ব্যবধানে। এ নিয়ে তিনটি খেলায় বসুন্ধরা ৯ পয়েন্ট পেল।

দুটি নবাগত দলই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠে এসেছে। গত ফেডারেশন কাপে দারুণ লড়াই করে বসুন্ধরা কিংসের সঙ্গে ১-১ ড্র করেছিল নোফেল। কিন্তু এবার লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল দলটি। আজ অনেকটা একতরফাভাবেই জয় ছিনিয়ে নিয়েছে কিংসরা। নোফেল স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ