• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কিশোরগঞ্জে পল্লীতে শিশুকে ধর্ষণের চেষ্টা

নীলফামারী, ২ ফেব্রুয়ারি॥ শিশু শ্রেনীর এক ছাত্রী ধর্ষনের চেষ্টার অভিযোগ মিলেছে। আজ শনিবার(২ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহযোগীতায় অভিভাবকরা ওই শিশুকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে শিশুকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। শিশুটি ওই গ্রামের কৃষি শ্রমিক আইউব আলী ও আফরোজা বেগমের শিশু কন্যা।
অভিযোগে জানা যায়, ঘটনার সময় শিশুটির বাবা ও মা কৃষি জমিতে কাজ করছিল। শিশুটি ছিল বাড়িতে একা। এই সুয়োগে একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কাল্টু মামুদ(৫০) ওই বাড়িতে এসে জোড়পূর্বক শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। পানি খাবার জন্য আলু ক্ষেত হতে শিশুটির মা বাড়িতে এসে দেখে রত্বাত্ব তার সন্তান পড়ে রয়েছে ও কান্নাকাটি করছে। শিশুটির মুখে ঘটনা জানতে পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় হাসপাতালে নিয়ে আসে।
কিশোরগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ বিপাশা রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া যাওয়ায় শিশুটিকে নীলফামারী সদর আধুনিক হাসপাালে স্থানান্তরিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ