• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্লা

সিসি ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। বিপিএলের ৬ষ্ঠ আসরে এলিমেনিটর ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ শুরুতে ব্যাট করে রংপুর কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দেয়। জবাবে কুমিল্লা ৮ উইকেটে জয় পায়।

তবে এখানেই থেমে যাচ্ছে না টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা রংপুর রাইডার্সের যাত্রা। তাদের এখন খেলতে হবে এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে বিদায় করে দেয়া ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ওই ম্যাচের জয়ী দলই ফাইনালে কুমিল্লার বিপক্ষে লড়বে।

অ্যালেক্স হেলস এবং এবি ডি ভিলিয়ার্সের অভাবটা এদিন হাড়ে হাড়ে টের পেয়েছেন মাশরাফি। ক্রিস গেইলের অফ ফর্ম সেভাবে চোখেই পড়তে দিচ্ছিলেন না এ দু’জন। গেইল ব্যাটে রান পেলেও তা ঠিক টি-২০ ক্রিকেটের সঙ্গে মানানসই ছিল না। নিজের চরিত্রের বিপরীতে খেলছেন তিনি। যদিও রুশো, হাওয়েলদের ব্যাটে মিরপুরের উইকেটে লক্ষ্যটা ছোট ছিল না। ব্যাট করতে নেমে তামিম ইকবাল দ্রুত ফিরে গেলেও শুরুটা এভিন লুইসকে দারুণ সঙ্গ দেন এনামুল হক। দারুণ খেলতে থাকা জুটি ভাঙেন শফিউল ইসলাম। ৩৯ রানে বোল্ড হয়ে এনামুল ফিরে যাওয়ার সময় কুমিল্লার দরকার ছিল পাঁচ ওভারে ৪১ রান।

ফর্মের তুঙ্গে থাকা এভিন লুইসকে সঙ্গ দিতে আসেন সামসুর রহমান। পথটা আরো সহজ করে দেন সামসুর। এর আগে শুরুতে নড়বড়ে ব্যাটিং করলেও শেষ দিকে বিনি হাওয়েলের ঝড়ে লড়াইয়ের পুঁজি পায় রংপুর। কুমিল্লাকে তারা দেয় ১৬৬ রানের টার্গেট।

শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি। ওপেনার মেহেদী মারুফ ফিরে যান মাত্র ১ রানে। নিজেকে হারিয়ে খোঁজা ক্রিস গেইল খেলতে থাকেন ধীর গতিতে। মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হন। তিনি রান আউট হয়ে ফেরেন মাত্র ৩ রানে। এরপর দারুণ ফর্মে থাকা রাইলি রুশো ক্রিজে আসেন। খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন ক্রিস গেইল। ততক্ষণে বেশ কিছু রান করলেও বল খরচ করে ফেলেছেন অনেক। ৪৬ রানের সময় স্কয়ার লেগে গেইলের সহজ ক্যাচ ছেড়ে দেন মাহাদী হাসান। সঞ্জিত সাহাকে গেইলের উইকেটটি পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করলেও পরের ওভারে নিজেই ফেরান গেইলকে। লং অনে থিসারা পেরেরা লুফে নেন গেইলের ক্যাচ। রবি বোপারাও ছিলেন আসা যাওয়ার মধ্যেই। তিনি ফিরে যাওয়ার সময় ওভারপ্রতি রংপুরের রান রেট ছিল ৬ এর মতো। সেখানে শেষ পাঁচ ওভারে ৭৪ রান তোলেন রুশো-হাওয়েল জুটি। আর তাতেই ১৬৫ রানের সংগ্রহ পেয়ে যায় রংপুর। ৪১ বলে ৪৪ রানে রুশো ফিরে গেলও ২৮ বলে অর্ধশতক তুলে নেন বিনি হাওয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ