• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি ঢাকা-রংপুর

খেলাধুলা ডেস্ক।। যে দল হারবে তাদের বিদায়ের ঘণ্টা বেজে যাবে। যারা জিতবে তারাই ফাইনালে প্রতিপক্ষ হবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। এমন সমীকরণে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে এলিমিনেটর ম্যাচে জয়ী দল ঢাকা ডায়নামাইটস আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল রংপুর রাইডার্স।

লিগ পর্বে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বর দল হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে যায় রংপুর।

পয়েন্ট তালিকায় চতুর্থ দল ঢাকা ডায়নামাইটস এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা দল চিটাগং ভাইকিংসের। এই ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে ঢাকা ডায়নামাইটস উত্তীর্ণ হয় দ্বিতীয় এলিমিনেটরে খেলার জন্য।

গতবারের দুই ফাইনালিস্টের এবার এক দলকে নিশ্চিতভাবে বিদায় নিতে হচ্ছে ফাইনালে খেলার আগেই। যদিও লিগ পর্বে  দুইবারের দেখায় একটি করে ম্যাচ জিতেছিল দুই দল।
২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে ঢাকাকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে রংপুর রাইডার্স।

ঢাকা এখন পর্যন্ত শিরোপা জিতে তিনটি আসরে। ঢাকা গ্ল্যাডিয়েটরস থেকে ঢাকা ডায়নামাইটস হবার একবার শিরোপা জিতে ঢাকা। একবার শিরোপার স্বাদ পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ