• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁটাতারের বেঁড়া কাটতে গিয়ে ৩ চোরাকারবারী আটক

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে ভারত থেকে গরু পাচারের সময় ৩ চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, গভীর রাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের ১০৯৮ মেইন পিলার সংলগ্ন ১ এস পিলারের নিকট সীমান্তে কাটাতারের বেঁড়া কেটে গরু পাচার করতে ভারত থেকে গরু পাচার করতে যায় এই ৩ চোরাকারবারী।
বিজিবি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো দা ও একটি লোহা কাটার যন্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন, চর ভুরুঙ্গামারী গ্রামের আবু বক্করের পুত্র মকবুল হোসেন (৪০), মাইদুল ইসলাম (৩৮) ও দক্ষিন তিলাই গ্রামের কোব্বাত আলীর পুত্র আজাদুর ইসলাম (৩৫)।
পরে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ/২৫ ধারায় ভূরুঙ্গামারী থানায় ভাওয়ালকুড়ি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মোঃ জোবায়দুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ