• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ধারণ করার অভিযোগে গ্রেফতার ১

টাঙ্গাইল।। পৌরসভার সন্তোষ থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণকরার অভিযোগে সোহেল রানা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাবের একটি দল সন্তোষ মাদারকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল রানা সন্তোষ মাদারকোল এলাকার সামাদ মিয়ার ছেলে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি ও অপারেশন কমান্ডার মেজর মো. হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৫ ফেব্রুয়ারি পৌর শহরের সন্তোষ মাদারকোল এলাকার বাসিন্দা ও স্কুলছাত্রীর বাবা টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে প্রধান আসামি সোহেল রানাকে মঙ্গলবার সকালে সন্তোষ মাদারকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, মামলার অপর আসামি ও সহযোগী সুজন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়াও গ্রেফতারকৃত সোহেল রানা ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ