• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণ

নরসিংদী, ১৬ মার্চ।। জেলার শিবপুরে বাসে তুলে দেওয়ার কথা বলে মা-মেয়েকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- সৃষ্টিগড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিক (২৫)।

ওই দুই নারীর সঙ্গে থাকা স্বজনরা বলেন, মা-মেয়ে ও তাদের স্বজনসহ পাঁচ নারী বাসযোগে ঢাকা থেকে হবিগঞ্জে বাড়ি ফিরছিলেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ডের অদূরে বিকল হয়ে যায়।

এ সময় গ্রেফতার হওয়া দুই আসামিসহ স্থানীয় ছয়জন অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে মা ও মেয়েকে কৌশলে স্থানীয় একটি জুটমিলের পরিত্ত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আসামিরা দুটি কক্ষে তাদের ধর্ষণ করে বলে স্বজনরা জানান।

স্বজনরা আরও বলেন, এক পর্যায়ে তারা চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তারা সৃষ্টিগড় বাসস্ট্যান্ডে গিয়ে তাদের (স্বজন) এবং স্থানীয়দের ঘটনা জানান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিবপুর থানা পুলিশ রাতেই দুই আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা পুলিশি জিজ্ঞাসাবাদে ধর্ষণের দায় স্বীকার করেছেন।

নির্যাতনের শিকার মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ