• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বৈশাখী মেলা থেকে ফেরার পথে গণধর্ষণ, আটক ৩

নারায়ণগঞ্জ, ১৫ এপ্রিল।। জেলার রূপগঞ্জ উপজেলায় বৈশাখী মেলা থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার রাতে উপজেলার রূপসী বালুর মাঠে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- জামালপুরের মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকার আনিসুর রহমান, রূপগঞ্জে উপজেলার প্রধান বাড়ির আনোয়ার হোসেনের ছেলে আকাশ মিয়া ও একই এলাকার ঈমান আলীর ছেলে ইসমাইল।

রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন বলেন, রবিবার রাতে দুই নারী পোশাক শ্রমিক রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার বৈশাখী মেলা থেকে বরপা বাগানবাড়ী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা ছয় বখাটে তাদের পথরোধ করে এক নারী পোশাক শ্রমিককে তুলে রূপসীর বালুর মাঠে নিয়ে গণধর্ষণ করে। এসময় তার সঙ্গে থাকা অপর নারী পোশাক শ্রমিক দৌড়ে স্থানীয় একটি মসজিদে লুকিয়ে থেকে নিজেকে রক্ষা করে।

পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকি তিন বখাটেকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই নাজিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ