• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতের টি-টুয়েন্টি লিগে বাংলাদেশের জাহানারা

খেলাধুলা ডেস্ক।। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের জাহানারা আলম। এবার নারী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ভারতীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে ডাক পেয়ে টাইগ্রেস পেসার গড়লেন আরেক ইতিহাস। লাল-সবুজের মেয়েদের মধ্যে তিনিই প্রথম, যার ডাক মিলল ভিনদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে।

তিনটি দল নিয়ে ‘ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’ নামের একটি টুর্নামেন্ট আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৬মে শুরু হবে আসর, শেষ হবে ১১মে। ছয় দিনের এই টুর্নামেন্ট আয়োজিত হবে ভারতের জয়পুরে।

সুপারনোভা, ট্রাইব্লেজার্স ও ভেলোসিটি, এই তিন দল নিয়ে মাঠে গড়াবে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। ভেলোসিটির হয়ে মাঠ মাতাবেন জাহানারা। তিন দল প্রথমে একে অপরের বিপক্ষে লড়বে। ফাইনালে নামবে সেরা দুই দল। ভেলোসিটি দলে জাহানারার অধিনায়ক ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ।

২০১৮ সালে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে ইতিবাচক সাড়া পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন জাহানারা। গ্রুপপর্বে বাংলাদেশ সবকটি ম্যাচ হেরে তলানিতে থেকে আসর শেষ করলেও জাহানারা দারুণ ফর্মে ছিলেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিতে খরচ করেন ২১ রান। চার ম্যাচে উইকেট নিয়েছিলেন ৬টি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৫ উইকেট নেয়ার প্রথম কীর্তিটি জাহানারার। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩০ ও টি-টুয়েন্টিতে ৩৯ উইকেট নিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ