• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাঠের আম্পায়াররাও বল খুঁজে পাচ্ছেন না!

খেলাধুলা ডেস্ক, ২৬ এপ্রিল।। মার্কাস স্টয়নিস বল খুঁজছেন। পাঞ্জাবের অধিনায়ক আর অশ্বিনও বলের খোঁজে অস্থির। এবি ডিভিলিয়ার্স হাসতে হাসতে বলছেন, আরে বাবা বলটা কোথায় গেল! মাঠের আম্পায়াররাও বল খুঁজে পাচ্ছেন না। ম্যাচ চলছিল। তারই মাঝে আচমকা বল উধাও। সবাই ব্যস্ত হয়ে পড়লেন বল খুঁজতে। কিন্তু বেশ কয়েক মিনিট বলের দেখা নেই। চলতি আইপিএলে বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ম্যাচে এমন কাণ্ড ঘটল।

আম্পায়ার শামসুদ্দিন নিজেও বল খুঁজতে নেমেছিলেন। শেষমেশ কেউ বল খুঁজে পাচ্ছিলেন না। ফলে নতুন বল আনা হয় মাঠে। তার পর পকেটে হাত দিয়ে জিভে কামড় দেন আম্পায়ার শামসুদ্দিন। নিজের পকেটে বল রেখে ভুলে গিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় এমন কাণ্ড ঘটল। ইনিংসের ১৫ তম ওভারে বোলিং করছিলেন পাঞ্জাবের ডানহাতি পেসার অঙ্কিত রাজপুত। বোলিংয়ে এসে বল খুঁজে পাচ্ছিলেন না তিনি। মার্কাস স্টয়নিস ও এবি ডিভিলিয়ার্স ঠাঁয় দাঁড়িয়ে।

অ্যাকশন রিপ্লেতে দেখা যায় ১৪ তম ওভার শেষ হওয়ার পর বোলার এসে বল দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে। ওই ওভারে লেগ আম্পায়ার ছিলেন শামসুদ্দিন। ১৪তম ওভার শেষে টাইম-আউট ডাকেন আম্পায়ার। ঠিক তখনই অক্সেনফোর্ডের কাছ থেকে বল নেন আম্পায়ার শামসুদ্দিন। সেটা পকেটে রাখেন তিনি। তারপর বেমালুম ভুলে যান। অ্যাকশন রিপ্লের পর পকেটে বল রাখার কথা মনে পড়ে শামসুদ্দিনের। মাঠে তো বটেই, এমন কাণ্ডের পর হাসাহাসি শুরু হয় ধারাভাষ্যকারদের মধ্যেও। সত্যি, কত কাণ্ডই ঘটছে আইপিএলে!
সূত্র: জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ