• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধৈর্য্য ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা, ৩০ এপ্রিল।। বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে বলে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, তাড়াহুড়ো না করে ধৈর্য্য ও আত্মবিশ্বাস নিয়ে খেললে ভাল ফল আসবেই। ক্রিকেটারদের ফিনিশিংয়ে মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে গণভবনে জাতীয় ক্রিকেট দলের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বুধবার ঢাকা ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যাল্ডে বিশ্বকাপ ক্রিকেট, সবমিলিয়ে ৭৩ দিনের দীর্ঘ সফর।
সফরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতীয় ক্রিকেট দলের সদস্য, কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তাসহ ৬০ জন। এসময় বিশ্বকাপে বাংলাদেশের সফলতার জন্য সবার কাছে দোয়া চান বিসিবি সভাপতি।
টাইগারদের প্রতি শুভকামনা জানান প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের নিজের প্রতি আস্থা রাখার পরামর্শ দেন তিনি।
অতীতে ম্যাচ জয়ের কাছাকাছি এসেও পরাজয়ের দিকটি তুলে ধরে তাড়াহুড়া না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
৩ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ড। সেখান থেকে ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে ইংল্যান্ড যাবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ