• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘সেমিফাইনাল খেলার লক্ষ্যেই বিশ্বকাপে আফগানিস্তান’

খেলাধুলা ডেস্ক, ১০ মে ।। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে যাবে বলে জানিয়েছেন দলটির প্রধান নির্বাচক দৌলত খান আহমেদজা। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি এমনটি মন্তব্য করেন।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। দলটির সাম্প্রতিক সাফল্যও চোখে পড়ার মতো। ইতিমধ্যে ক্রিকেট পরাশক্তি কয়েকটি দলকে হারিয়েছে রশিদ-নবীরা। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, এশিয়া কাপে শ্রীলংকাকে বিদায় করার পর ভারতের সঙ্গে ম্যাচ টাই করেছে।

এবার বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে আফগানিস্তান দলে রয়েছে রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব–উর-রহমানের মতো তরুণ তুর্কি। যারা বিশ্ব ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন। তাই বলে এ ত্রয়ীর ওপর পুরোপুরি নির্ভরশীল নয় আফগানরা।দৌলত খান দিলেন, দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। বিশেষ করে হামিদ হাসান ফেরায় বোলিং আক্রমণ শক্তিশালী হয়েছে। ৩১ বছর বয়সী এ পেসার জাতীয় দলের জার্সি পরে সবশেষ ২০১৬ সালে। ইনজুরি কাটিয়ে ফের দলে ফিরেছে সে।

অতীতের রেকর্ড মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ২০১৫ সালে ৭ দলের বিশ্বকাপে ষষ্ঠ হয় আফগানিস্তান। ওই সময় রশিদ বা মুজিব ছিল না। তাই এবার সেমিফাইনালে খেলার টার্গেট করেছি আমরা। আমাদের দলের কম্বিনেশন দারুণ। আশা করি, বড় দলগুলোকে অবাক করে দিতে পারবো।বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট যুদ্ধবিধ্বস্ত দেশটির নির্বাচক। ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বমঞ্চে পারফরমের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার আরো সুযোগ পাচ্ছে আফগানরা। মূল লড়াইয়ে নামার আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ