• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টাইগারদের নিয়ে হিসেব প্রেস অ্যাসোসিয়েশন স্পোর্টের

খেলাধুলা ডেস্ক, ৮ জুন।। আজ শনিবার কার্ডিফে বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলার আগেই চলছে বিভিন্ন ধরনের হিসেব-নিকেশ। পাকিস্তানের কাছে ইংল্যান্ডের ১৪ রানে হার আর দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ দলের জয় চিন্তা বাড়াচ্ছে স্বাগতিক দেশ ইংল্যান্ডের। টাইগারদের কিছু দুর্বলতা আর শক্তিমত্তা বের করেছে প্রেস অ্যাসোসিয়েশন স্পোর্ট।

টাইগারদের শক্তিশালী দিক
গত কয়েক বছরে বাংলাদেশ অসাধারণ খেলে আসছে। যার প্রমাণ ৯টি ওয়ানডে সিরিজ জয়। এই জয়ের পেছনে সব চেয়ে বড় শক্তি ছিল অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি। তাই বর্তমানে মাশরাফি বিন মর্তুজার অসাধারণ নেতৃত্বে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের এক দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতাই টাইগারদের সবচেয়ে বড় শক্তি।

টাইগারদের দুর্বলতা যেখানে
বাংলাদেশ দলে অভিজ্ঞতা সম্পূর্ণ খেলোয়াড় থাকলও নেই গতি সম্পন্ন কোনো নির্ভরযোগ্য বোলার। মোস্তাফিজুর রহমানই একমাত্র ভরসা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন উইকেট নিলেও তার বলে গতির ঝড় চোখে পড়ে না। তাই সামগ্রিকভাবে দ্রুতগতির বলার দরকার রয়েছে। এছাড়াও নিউজিল্যান্ডের সঙ্গে মুশফিকুর রহিমের রান আউট করতে না পারার কারণেই রস টেলরের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে তোলেন বলে উল্লেখ করা হয়।

টাইগারদের তারকা খেলোয়াড়
পাঁচজন অভিজ্ঞ খেলোয়াড়ের দলে তামিমের উদ্বোধনী শুরুর দিকে যেমন সবার চোখ থাকে তার চাইতে বেশি নজর থাকে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটের হাসির দিকে। টাইগারদের এই তারকা ব্যাটে বলে আলো ছড়িয়েও যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৫ রান করেন। সেই সঙ্গে বল করে নেন এক উইকেট। আর নিউজিল্যান্ডের সঙ্গে করেন ৬৪ রান। বল হাতেও নেন দুই উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ