খেলাধুলা ডেস্ক, ১৫ জুন।। বিশ্বকাপে নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। এমন এক ম্যাচের আগে টন্টনে শনিবার সকালে বাংলাদেশ পেল এই ভয়ংকর অভিজ্ঞতা।
সমারসেট গ্রাউন্ডে অনুশীলন করছিল বাংলাদেশ দল। অনুশীলনের একপর্যায়ে নেটে ব্যাট করছিলেন মুশফিক। কিন্তু একপর্যায়ে ডান হাতের কবজিতে বল লাগায় আর অনুশীলন করতে পারেননি। দ্রুত নেট ছেড়ে ফিরে এসেছেন ড্রেসিংরুমে। প্রাথমিক শুশ্রূষা দেয়া হয়েছে তাকে। চোট কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না।
দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। বরফ দেয়া হয়েছে। পরে বোঝা যাবে। ব্যথা লেগেছে, শুধু এটাই বোঝা যাচ্ছে।