• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কোহলিদের ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

সিসি ডেস্ক, ১৬ জুন।। চলতি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ। ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছে চিরশত্রু চিরবৈরী এশিয়ার দুই দেশ ভারত আর পাকিস্তান। টস জিতে পাকিস্তান অধিনায়ক সরফরাজ খান ফিল্ডিং বেছে নিয়েছেন। সরফাজ বলেছেন, কন্ডিশনের কারণে তাদের বোলাররা সহায়তা পাবে, এজন্যই ফিল্ডিং নেওয়া। বিরাট কোহলিও জানান, তিনি টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন।

ইনফর্ম ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই ব্যাটিংয়ে নামতে হচ্ছে বিরাট কোহলিদের। শিখরের জায়গায় এসেছেন বিজয় শংকর। বদলি হিসেবে ঋষভ পান্থকে উড়িয়ে নিয়ে যাওয়া হলেও তাকে এই বিগ ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রতিবারই ভারত জিতেছে। এবার ‘লাকি সেভেন’ চান্স কি কাজে লাগাতে পারবে পাকিস্তান? সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ