• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে জয়ের নায়ক সাকিব

খেলাধুলা ডেস্ক।। কার্ডিফের পর টন্টনেও অসাধারণ সাকিব। ১২৪ রানের ইনিংসে, এ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন আবার। একইসাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়েছেন ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক।
ওভাল, কার্ডিফ এরপর টন্টন, ভেন্যু বদলেছে বদলাননি সাকিব। ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৫ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪। কার্ডিফে ইংলিশ পেইস আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু ১২১, পেয়েছিলেন বিশ্বকাপে প্রথম থ্রি ফিগার্স ছোঁয়ার রোমাঞ্চ। এরপরে টন্টনে আরও এক মহাকাব্যিক ইনিংস সাকিবের উইলোতে।
উইকেটে এসেছিলেন নবম ওভারে, জয় নিয়ে মাঠ ছাড়লেন ৪২ তম ওভারে। মাঝের ৩৪ ওভারে শাষন করলেন ২২ গজ।
তামিমের সাথে ৬৯ রানের পার্টনারশিপে সাকিবের অবদান ৩৪। মুশফিকের দ্রুত বিদায়েও অ্যাগ্রেসন কমেনি সাকিবের ব্যাটে। লিটনকে শুরু করলেন প্রথম থেকেই। ৪০ বলে তুলে নেন ফিফটি। পরের পঞ্চাশে খেললেন আরো ৪৩ বল।
৬ হাজার থেকে ২৩ রান দূরে ছিলেন, ১৪ ওভার ৫ বলে যখন ছুলেন, পুরো স্টেডিয়ামে তখন সাকিবের বন্দনা। ওডিআইতে দ্রুততম ৬ হাজার রান আর ২০০ উইকেটের রেকর্ডে পেছনে ফেললেন জ্যাক ক্যালিসকে। আরও একবার প্রমান করলেন কেন তিনি বিশ্বসেরা অলরাউন্ডার।
অপরাজিত ১২৪ রানের ইনিংসে, এ বিশ্বকাপে আবারো সর্বোচ্চ রানের মালিক সাকিব। ৩৮৪ রান সাকিবের, দুইয়ে ৩৪৩ নিয়ে আছেন এ্যারন ফিঞ্চ। সেইসাথে বল হাতে ৫ উইকেট। আপন ছন্দে আছেন সাকিব, আর সেটা ধরে রাখলে, এ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হতে তাকে আটকাবে কে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ