• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

খেলাধুলা ডেস্ক, ৪ আগষ্ট ।। তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানা গুণতে হবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে।

কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও রেফারিদের সমালোচনা করায় নিষিদ্ধ হলেন মেসি। কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ধাক্কাধাক্কিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন মেসি ও গ্যারি মেদেল।

আর্জেন্টিনা ম্যাচ জিতলেও বিতর্কিত লাল কার্ড পাওয়ার প্রতিবাদস্বরূপ পদক নিতে যাননি মেসি। পরে, আসরের রেফারিদের দুর্নীতিপরায়ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি, ব্রাজিলের প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন কনমেবলের বিরুদ্ধে।

এ অবস্থায় সামনের গুরুত্বপূর্ণ কয়েকটি খেলায় অধিনায়ককে ছাড়াই নামতে হবে আর্জেন্টিনাকে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে কনমেবল। তবে শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি। সেজন্য তার হাতে রয়েছে সাত দিন।

নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল থাকলে আগামী তিন মাসে চিলি, মেক্সিকো, জার্মানির সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলতে পারবেন না মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ