• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চওড়া স্কুলের একাডেমিক ভবনের কাজের উদ্বোধন

সিসি নিউজ, ৬ আগষ্ট ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের আওতায় ওই ভবন নির্মাণ করা হচ্ছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় নারী সাংসদ পুত্র ইঞ্জিনিয়ার মো. রাশেদ-উজ-জামান রশেদ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলার রহমান প্রামানিক ও সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক মো. ফজলুল হক, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. ময়নুল ইসলাম, হাজারীহাট মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার শেখ মো. একরামুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীল নেতা মো. আজম আলী সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশলী অধিদফতর সূত্রে জানা গেছে, চওড়া উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ টাকা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মনোজ কুমার মল্লিক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে। আগামী দেড় বছরের মধ্যে এক নির্মাণ কাজ শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ