• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

দিনাজপুরে স্বামী হত‌্যার অভিযোগে স্ত্রী আটক

দিনাজপুর, ৯ আগষ্ট ।। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর টিকড়িপাড়া গ্রাম থেকে শুক্রবার সকাল ৯টায় ফরহাদুল ইসলাম (২৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফরহাদুল ইসলামের স্ত্রী তৈয়বা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ফরহাদুল ইসলাম ওই গ্রামের মোজাহার আলী ছেলে ও এক সন্তানের জনক ছিলেন।

প্রতিবেশীরা জানান, সকালে ফরহাদুল ইসলাম নিজ বাড়িতে মারা গেছেন এমন সংবাদ জানার পর থেকে ফরহাদুল মারা গেছেন না কি তাকে হত্যা করে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার চালানো হচ্ছে এ নিয়ে প্রতিবেশীদের মাঝে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

তারা আরও জানান, বেশ কিছুদিন থেকে ফরহাদুলের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তির যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মাঝে সন্দেহ-সংশয় হয়। তাদের ধারনা স্ত্রীর পরকীয়া প্রেমের বলী হয়ে থাকতে পারেন ফরহাদুল।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, ফরহদুল ইসলামের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহের গলায় দাগ পাওয়া গেছে। মরদেহের গলায় দাগ পাওয়াসহ প্রতিবেশীদের সন্দেহের কারণে ফরহাদুলের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য তার স্ত্রী তৈয়বা বেগমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে কীভাবে ফরহাদুল ইসলামের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ