• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

২৬ দিনেও উদ্ধার হয়নি অপহৃত কৃষ্ণা

নীলফামারী, ২৪ সেপ্টেম্বর।। ২৬দিনেও উদ্ধার হয়নি নীলফামারীর কৃষ্ণা রানী। গত ২৭আগষ্ট রাতে চড়াইখোলা ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের বেঙমারী থেকে অপহৃত হন চলতি বছর এসএসসি উত্তীর্ণ হওয়া মেয়েটি।
কৃষ্ণা সেখানকার সুনিল চন্দ্র রায়ের মেয়ে। এ ব্যাপারে গেল ৭সেপ্টেম্বর প্রতিবেশি নুর ইসলামের ছেলে সাগর মোল্লাসহ পাঁচজনকে আসামী করে নীলফামারী থানায় একটি মামলা করেছেন মেয়েটির বাবা।
মামলার পর থেকে পুলিশ তৎপরতা শুরু করলেও এখনো সন্ধান মেলেনি মেয়েটির কিংবা অপহরণকারীর। এনিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে মেয়ের পরিবারের।
মামলা সুত্র জানায়, প্রতিবেশি হওয়ার সুবাদে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো সাগর। বিষয়টি ছেলের অভিভাবককে বলাও হয়। কিন্তু তারপরও উত্ত্যক্ত করতো তাকে।
মেয়ের বাবা সুনিল চন্দ্র অভিযোগ করে বলেন, ২৭আগষ্ট রাতে আমার মেয়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা সাগর মোল্লাসহ আরো কয়েকজন আমার মেয়ের মুখ চেপে ধরে অটো রিকসা যোগে অপহরণ করে নিয়ে যায়।
এনিয়ে ওই পরিবারের সাথে যোগাযোগ করা হলে মেয়েকে ফেরত দেয়া হবে বলে তালবাহানা করতে থাকে। পরে বাধ্য হয়ে মামলা দায়ের করি।
মামলার পর থেকে আমাকে বিভিন্ন ভাবে হুমকী দিচ্ছে আসামী পক্ষের লোকেরা। আমি চরম উৎকণ্ঠায় রয়েছি।
চড়াইখোলা ইউনিয়নের আট নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান মিঠু বলেন, বিষয়টি শুনে দুই পক্ষের সাথে কথা বলেছি। ছেলে পক্ষের লোকেরা পালিয়ে আছে। যোগাযোগ করা যাচ্ছে না। ছেলে ও তার অবিভাবকেরাও আসামী অপহরণ মামলায়।
যোগাযোগ করা হলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন বলেন, মামলা হওয়ার পর থেকে আমরা তৎপরতা শুরু করে দেই। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার জন্য কাজ শুরু হয়েছে।
দ্রুত অপহরণকারীকে গ্রেফতারসহ অপহৃত মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ