• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাংলাদেশ-ভারত সিরিজের সময়সূচি প্রকাশ

খেলাধুলা ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। চলতি বছরের নভেম্বরে ভারতের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে তিনটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) প্রকাশিত সূচি অনুযায়ী টি-টুয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই।

আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে দিল্লী, রাজকোট এবং নাগপুরে।

এরপর ১৪ নভেম্বর ইন্দোরে অনুষ্ঠিত হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২২ নভেম্বর কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। সর্বশেষ ইংল্যান্ড বিশ্বকাপ শেষে দেশে ফিরে সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে দুই মাসের ছুটি নেন ধোনি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ধোনির ছুটি আরো বাড়ানো হতে পারে। যদি তাই হয়, তাহলে টাইগারদের সঙ্গে হোম সিরিজে খেলা হচ্ছে না ভারতের অন্যতম সেরা উইকেটকিপার এ ব্যাটসম্যানের।

২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট টেস্ট থেকে বিদায় নেয়ায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই খেলা হচ্ছে না ধোনির। সুযোগ ছিল টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে খেলার। কিন্তু ছুটিতে থাকলে সাকিবদের সঙ্গে খেলতে পারবেন না ধোনি।

একনজরে বাংলাদেশ দলের ভারত সফরের সময়সূচি–

টি–টুয়েন্টি সিরিজ
০৩ নভেম্বর : প্রথম টি-টুয়েন্টি- দিল্লী
০৭ নভেম্বর : দ্বিতীয় টি-টুয়েন্টি- রাজকোট
১০ নভেম্বর : তৃতীয় টি-টুয়েন্টি- নাগপুর

টেস্ট সিরিজ:
১৪-১৮ নভেম্বর- প্রথম টেস্ট- ইন্দোর (বাংলাদেশ সময় সকাল ১০টা)
২২-২৬ নভেম্বর- দ্বিতীয় টেস্ট- কলকাতা (বাংলাদেশ সময় সকাল ১০টা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ