• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

মুমিনুল টেস্ট অধিনায়ক, মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে

খেলাধুলা ডেস্ক, ২৯ অক্টোবর।। সাকিব আল হাসানের ওপর নিষেধাজ্ঞার কারণে ভারত সফরের জন্য টেস্ট অধিনায়ক করা হয়েছেন মুমিনুল হককে এবং টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

আইসিসির সিদ্ধান্ত আসার এক ঘণ্টা পরই দল ঘোষণার জন্য মিডিয়ার সামনে আসেন বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং নির্বাচক হাবিবুল বাশার সুমন।

প্রথমেই অধিনায়কদের নাম ঘোষণা করেন আকরাম খান। এরপর টি-টোয়েন্টি ও টেস্টে সাকিবের পরিবর্তে কে এবং টেস্ট দল ঘোষণা করেন প্রধান নির্বাচক।

আকরাম খান জানান, আপাতত এই (ভারত) সফরের জন্যই মুমিনুল হক এবং মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

কেন মুমিনুলকে টেস্ট অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে? এই জবাবে আকরাম খান বলেন, ‘টেস্টে মুমিনুলের রেপুটেশন ভালো। এছাড়া যেহেতু আমাদেরকে দেখতে হবে যে, ভবিষ্যতে কারা বেশিদিন খেলবে এবং সম্প্রতি ভারত এবং শ্রীলঙ্কায় আমরা যে ট্যুর করেছি, সেখানে তার পারফরম্যান্স খুবই ভালো। আমরা সবাই বসে সেটা শেয়ার করলাম এবং সে সব বিবেচনা করেই আমরা টেস্টে ওকে ক্যাপ্টেন বানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ