• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারীদের বডি বিল্ডিংয়ে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন অহনা

খেলাধুলা ডেস্ক, ৩১ ডিসেম্বর।। বাংলাদেশে প্রথমবারের মত নারীদের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে ১৯-বছর বয়সী ছাত্রী অহনা রহমান শিরোপা জয় করেছেন।

তবে অহনা রহমান এবং আরো ২৯জন নারী প্রতিযোগীকে তাদের শরীর ঢেকেই এই চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করতে হয়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।

‘আমি অনেক পরিশ্রম করেছি, এই জয়ের জন্য আমি ভীষণ খুশি,’ অহনা রহমান এএফপিকে বলেন।

বিশ্বের অন্যান্য জায়গায় নারী বডি বিল্ডাররা ছোট বিকিনি পরেই তাদের পেশি প্রদর্শন করেন। তবে মুসলিম-প্রধান বাংলাদেশে কোন বিতর্ক এড়ানোর জন্য প্রতিযোগীদের পেশি কাপড়ে ঢাকা ছিল।

‘আমি কখনো ভাবি নি যে আমার শরীর গঠন প্রদর্শন করার জন্য কেউ আমার সমালোচনা করবে,’ অহনা রহমান বলেন।

তিনি বলেন, তার ভাই একটি ফিটনেস সেন্টার পরিচালনা করেন এবং তিনি সব সময় তাকে শরীর গঠনের ব্যাপারে উৎসাহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ