• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলতে গেইল আসছেন আজ

খেলাধুরা ডেস্ক, ৬ জানুয়ারী।। অনেক নাটকীয়তা আর অনিশ্চিয়তার পর অবশেষে বঙ্গবন্ধু বিপিএল খেলতে আসছেন টি টুয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস গেইল। টুর্নামেন্টের শেষপর্বের ম্যাচগুলো খেলতে আজ ঢাকায় এসে পৌঁছবেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবীয় দানব। যদিও চট্টগ্রাম ইতিমধ্যে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গেইলের চট্টগ্রাম। নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার ফোরের টিকিট। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার শেষ পর্বে প্রথম রাউন্ডে নিজেদের বাকি থাকা দুই ম্যাচ খেলবে চট্টগ্রাম। দুইটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

সমান ম্যাচ খেলে রাজশাহীও জিতেছে ঠিক ৭টি ম্যাচ। নেট রানরেটে এগিয়ে থাকায় তাদের অবস্থান টেবিলের শীর্ষে। আর এ লড়াইয়ে গেইলের অন্তর্ভুক্তি এক ধাপ এগিয়ে দেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ