• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক, ২২ জানুয়ারী।। প্রথম দফায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাঁচ দিনের সফরে পাকিস্তান গেলো জাতীয় ক্রিকেট দল। আজ বুধবার রাত ৮টায় তাদের বহনকারী ফ্লাইটটি দেশ ছাড়ে। বাংলাদেশ দলের লাহোরে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত সাড়ে ১০টায়।

২০০৮ সালের পর পাকিস্তান সফরেই যাওয়া হয়নি আর বাংলাদেশের। এবার ১২ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গেলো বাংলাদেশ।

ভ্রমণ ঝক্কি এড়াতে চার্টার্ড ফ্লাইটে লাহোরে যাচ্ছেন মাহমুদউল্লাহরা। ১৫ খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে ৩৫ জন যাচ্ছেন সেই ফ্লাইটে। লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন নতুন বোলিং কোচ ওটিস গিবসন।

পাকিস্তান পৌঁছে বৃহস্পতিবার একদিনের প্রস্তুতি পর্ব সারবে টিম টাইগার্স। শুক্রবারই নেমে পড়বে ব্যাট-বলের লড়াইয়ে। সিরিজের তিন ম্যাচই লাহোরে- ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

মঙ্গলবার শেষ দিনের অনুশীলনে পেসারদের নিয়ে বিশেষ কাজ করেছে কোচিং স্টাফ। গুরুত্ব দেয়া হয় ফিল্ডিংয়েও। পাকিস্তান, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের এক নম্বর দল হলেও সিরিজ জিততে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকের অনুপস্থিতে তরুণদের ওপর আস্থা রাখছেন অধিনায়ক।

টি-টোয়েন্টি সিরিজ সিরিজ শেষে ২৮ জানুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল। বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে ক্রিকেটাররা।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ