• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন |

মাশরাফির জায়গা পূরণ হবার নয় : হাবিবুল বাশার

খেলাধুলা ডেস্ক।। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ শুক্রবার খেলবেন মাশরাফি বিন মর্তুজা। ইতিমধ্যে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন মাশরাফি।

তবে মাশরাফির বিষয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘মাশরাফির জায়গা পূরণ হবার নয়। ও তো এখনো এভেইলেভল আছে। তবে তার মতো একজন অধিনায়ক আগামী দিনে বাংলাদেশ দল পাবে কি না, সেটা দেখার বিষয়। তবে নতুন যারা আসবেন, তারা তাকে অনুকরণ করে চলবেন। কারণ মাশরাফি একটা উদাহরণ সেট করে গেছে।’

তিনি আরো বলেন, মাশরাফি পুরো দলটাকে পরিবর্তন করে দিয়েছে। মাশরাফি খেলার পরিবর্তন এনে দিয়েছেন। তারকা খেলোয়াড়দের নিয়ে তার পথচলা ছিল দারুণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ