• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |

রিয়াল মাদ্রিদের ফুটবলের সব খেলোয়াড় কোয়ারেন্টাইনে

খেলাধুলা ডেস্ক, ১২ মার্চ।। রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবলের সব খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই স্পোর্টস, দ্য টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বাস্কেটবল দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাস্কেটবল ও ফুটবল দলের সব খেলোয়াড়কে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

শুধু বাস্কেটবল আর ফুটবল খেলোয়াড়দের নয়, স্টাফ থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ ক্যাম্পাসের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।যদিও রিয়াল মাদ্রিদ বাস্কেটবল দল ও ফুটবল দল ক্যাম্পাসের আলাদা ভবনে অবস্থান করেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের সবাইকে ক্যাম্পাস ছাড়তে বলা হয়েছে।

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটিও স্থগিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ