• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

৩১ মার্চ পর্যন্ত দেশে সব ধরনের খেলা বন্ধ

ঢাকা।। করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট, ফুটবলসহ সব ধরনের খেলাধুলার আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনও এপ্রিলের পর করতে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সভাকক্ষে মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন যে, ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশে বলছি, আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করব।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ক্রিকেট খেলায় বল করার সময় বল সুইং করানোর জন্য মুখের লালা ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকি। তাই আপতত সব খেলা বন্ধ রাখাই ভালো।’

উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কে স্থবির সারা বিশ্ব। অচল ক্রীড়া অঙ্গনও। একে একে বন্ধ হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ। স্থগিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর, দক্ষিণ আফ্রিকার ভারত সফর। বন্ধ আছে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের সকল ম্যাচ। এবার চলমান বাংলাদেশের ঘরোয়া খেলাধুলাও বন্ধ ঘোষণা করল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ