• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এন্তাজুল হক (৫৩) ও মোমেনা বেগম (৪২) নামে এক দম্পতি মারা গেছে। তাদের বাড়ি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়ায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
নিহতের বড় ছেলে মমিনুর রহমান জানান, ঝড়ের সময় আমার ৩ বছরের শিশুপুত্র নাসিমকে সাথে নিয়ে বাঁশের বেড়ার টিনের ঘরের মধ্যে অবস্থান করছিল বাবা-মা। আমি পাশের আর একটি ঘরে ছিলাম। ঝড়ে ওই ঘরের উপর আম ও মেহগনি গাছ উপড়ে পড়লে তারা চাপা পড়ে। দ্রুত আমিসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করি। ধ্বংসস্তুপ সরিয়ে দেখি বাবা-মায়ের নিথর দেহ। কিন্তু আমার ৩ বছরের শিশু শামিম মৃতদেহ দুটির মাঝখানে বসে কাঁদছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে বেঁচে আছে পুত্র শামিম। এক সাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ঝড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে দাফন সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ