• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, সহপাঠি আহত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে তৌফিক ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র মারা গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে। বজ্রপাতে নিহতের এক সহপাঠি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তৌফিক ইসলাম ওই ইউনিয়নের পশ্চিম বেলপকুর গ্রামের বাঁশতলী পাড়ার আব্দুস সোবহানের পুত্র। সে স্থানীয় সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুষলধারে বৃষ্টিপাতের সময় দুই বালক বাড়ীর আঙ্গিনায় খেলছিল। এ সময় বজ্রপাতে তৌফিক হোসেন ঘটনাস্থলে মারা যায় এবং সহপাঠি সুজাত হোসেন (১০) গুরুতর আহত হয়। স্বজনরা গুরুতর আহত সুজাতকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমেদুল হাসান সরকার সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ