• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

৮ বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা

সিসি নিউজ ডেস্ক ।। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ৮ বছরের শিশুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া খালের পাড়ে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা জব্দ করেছে।

নিহত শিশুর নাম সুমন মিয়া (৮)। সুমন পূর্ব ধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছোট ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। অপরদিকে গ্রেপ্তার হওয়া যুবকের নাম শরীফ মিয়া (২০)। সে একই এলাকার শাহজাহানের পুত্র।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সুমন এবং তার সহপাঠী জুনায়েদ বাড়ির পাশে খালের পাড়ে বিকেলে খেলেতে যায়। এ সময় হঠাৎ শরীফ দৌড়ে এসে সুমনকে পানিতে ফেলে দেয়। পরে আবার পানি থেকে তুলে ফের দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। পরে সে বাড়ি চলে যায়। সঙ্গে থাকা তার সহপাঠী জুনাইদ ভয়ে চিৎকার করতে থাকলে পরে এলাকাবাসী টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান।

জানা যায়, হত্যাকারী শরিফের পরিবারের সঙ্গে নিহত শিশু সুমনের পারিবারিক দ্বন্দ্ব ছিল। তারা একই এলাকার বাসিন্দা। এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর সহযোগিতায় আমরা হত্যাকারীকে গ্রেপ্তার করেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পুলিশ শরীফের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দাসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে হয়েছে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ