• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশুড়ী আটক

সিসি নিউজ ।। নীলফামারী সৈয়দপুরে পারিবারিক কলহের জেরে মুক্তা বেগম (২৫) নামে এক গহবধুকে স্বামী কর্তৃক পিটিয়ে হত্যার অভিযোগ মিলেছে। আজ বুধবার সকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ার আবাসনের নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী শহিদুল ইসলাম (২৮) ও নিহতের শ্বাশুড়ী তহুরা বেগমকে (৪৮) আটক করেছে।

প্রতিবেশীরা জানায়, দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যা নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মাঝে কলহ বাঁধে তাদের। তারই এক পর্যায়ে বুধবার সকালে ভ্যান চালক স্বামী শহিদুল ইসলাম তাঁর স্ত্রী এক সন্তানের জননী মুক্তা বেগমকে প্রহার করে। এতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজনের সহায়তায় প্রতিবেশিরা দ্রুত ১০০ শয্যা হাসপাতালে নেয়। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মুক্তা বেগম সুস্থ্যতা বোধ করলে পরিবারের লোকজন পূর্নরায় বাড়িতে নিয়ে আসে। এরপর সকাল ৯টার দিকে নিজ বাড়িতে মারা যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ্য থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ