সিসি নিউজ ।। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে দিনাজপুরমুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস মোহনপুর ব্রিজের পূর্ব পার্শ্বে গার্ডার ভেঙে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে চালকের ঘুমভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply