• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে ৮৯টি প্রকল্পের বরাদ্দকৃত প্রথম কিস্তির অর্থ বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী সদরের ২০২১-২২ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি.আর-নগদ অর্থ কর্মসূচির আওতায় অনুমোদিত ৮৯টি প্রকল্প বাস্তবায়ন করতে বরাদ্দকৃত প্রথম কিস্তির অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানিক ভাবে ৮৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানদের হাতে বরাদ্দকৃত নগদ অর্থের প্রথম কিস্তির চেক তুলেদেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।
নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রিয়াজুল ইসলাম রিয়াজ।
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, ২০২১-২২ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি.আর কর্মসূচির আওতায় ৮৯ লক্ষ ৯৭ হাজার ৬৬৬ টাকার অনুকুলে মোট ৮৯টি প্রকল্পের অনুমোদ পাওয়া যায়। অনুমোদনকৃত ওই ৮৯টি প্রকল্প বাস্তবায়নে প্রথম কিস্তির ২৫ লাখ ৪৫ হাজার টাকা প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ