• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

সিসি নিউজ ।। দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার মাঝরাতে উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল, রিমন ও সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমনগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৩ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দুজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের কাঁচদহ এলাকায় ইজারা করা নদী থেকে বালু উত্তোলনের টাকা কালেকশন করতেন‌‌। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেছিল। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাওহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৩টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক অজ্ঞাতগাড়ি জব্দের চেষ্টা চলছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ