মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

সৈয়দপুরে মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাবের নতুন কমিটি গঠিত

আপডেট :

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া খেজুরবাগ প্রিন্স স্পোটিং ক্লাবের দুই বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে ওই কার্যকরী কমিটি গঠন হয়। এতে অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান মিন্টু সভাপতি ও মো. আইনুল হককে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি মজিবুর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক ওয়াইজুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কুরবান আলী, দপ্তর সম্পাদক মো. কুদ্দুস আলম, সহ-দপ্তর সম্পাদক জাবেদ আলী, কোষাধ্যক্ষ মো. মেহের আলী, সহ- কোষাধ্যক্ষ মো. মেহেদী, প্রচার সম্পাদক আল -আমিন, সহ- প্রচার সম্পাদক মো. রাসেল, ক্রীড়া সম্পাদক মো. রফিকুল ইসলাম,সহ ক্রীড়া সম্পাদক মো. রবিউল ইসলাম বুলেট,সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হারুনঅর রশিদ ও মো. শাহজাহান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আলী মন্টি এবং আইন বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন।
এছাড়াও সৈয়দপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কাজী জাহানারা বেগমসহ ২০ জনকে প্রিন্স স্পোটিং ক্লাবের উপদেষ্টা মন্ডলীতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment