ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টায় পৌর এলাকার খেতাবমোড় থেকে একটি মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড ও আজাদমোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ক্ষেতাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নেতারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আন্দোলন, সংগ্রাম ও সফলতার নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে ব্যাপক সমালোচনা করেন।
এরপর বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাণীগঞ্জ বাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা বিএনপি।
এতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফটো ক্যাপশন-দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখছেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন।