• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর সিটি নির্বাচনে আ. লীগের প্রার্থী ডালিয়া

সিসি নিউজ।। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন।

আজ বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে সালে আওয়ামী লীগের মনোয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নির্বাচনী আসন ছিলো “সংরক্ষিত আসন-৩ (রংপুর)”।

আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ হবে রংপুর সিটি করপোরেশনে। এ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর।

রংপুর সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ