• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে নৌকার ভোট চেয়ে বহিস্কার বিএনপি নেতা

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় নৌকার ভোট চেয়ে দল থেকে বহিস্কার হলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমান। সোমবার (১ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানা যায়।
গত ৩০ ডিসেম্বর এক নির্বাচনী সভায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারে পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন ওই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ সংসদ নির্বাচনে উপজেলা বিএনপির সহসভাপতি মোমিনুর রহমান ৩০ ডিসেম্বর বিকালে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অফতাব উদ্দিন সরকারের পক্ষে বামুনিয়া ইউনিয়নে নির্বাচনি সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্র অবহিত হলে ১ জানুয়ারী সোমবার তাঁকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ