• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে গাছের শতাধিক চারা বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বুধবার  দুপুরে দিবসটি উপলক্ষে শহরের মকবুল হোসেন ট্রাস্ট একাডেমিতে আলোচনা সভা ও বিনামূল্যে দুই শতাধিক গাছের  বিতরণ করা হয়। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার। এতে সভাপতিত্ব করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেব   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি। এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক কুরবান আলী, সহ-সভাপতি বিথি ইসলাম, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকারী সদস্য সোহেল রানা, মুন্না, সুভার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কুইজ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে একই দিনে সবুজায়ন সৈয়দপুর গড়ার লক্ষ্যে শহরের খেজুরবাগ কবরস্থান, বাঙালিপুর  হাজিপাড়া কবরস্থান, হাতিখানা কবরস্থানসহ শহরের বিভিন্ন জায়গায় কয়েক শতাধিক চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ