• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সিসি নিউজ।। নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, ‘শুধু চাকুরী নয়, সেবক হিসেবে কাজ করতে চাই এই জেলার মানুষের জন্য। আমি গতকাল (সোমবার) বিকালে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করার উদ্যোগ নেই। কারণ সাংবাদিক ও পুলিশ সম্মিলিত ভাবে কাজ করলে অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব’।
তিনি বলেন, ‘মাদক একজন মানুষ, পরিবার, সমাজকে ক্ষতির মুখে ফেলে দেয়। অপরাধের অন্যতম একটি অনুসঙ্গ এই মাদক। মাদকে কোন উপকার নেই, বরং সবার ক্ষতি। এজন্য মাদকে কোন ছাড় দেয়া হবে না। যারাই জড়িত তাদের আইনের আওতায় আসতে হবে। এ জেলায় আত্মহত্যার প্রবণতা রয়েছে, এটি রোধে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে উদ্যোগ নেয়া হবে আত্মহত্যা প্রতিরোধে’।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোস্তফা মঞ্জুর, নীলফামারী সদর থানার পরিদর্শক তানভীরুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক জ্যোর্তিময় রায়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, আতিয়ার রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল ও সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।
দিনাজপুর জেলায় পিবিআই পুলিশ সুপার মো. মোকবুল হোসেন নীলফামারী জেলায় পুলিশ সুপার হিসাবে যোগদান করেন গত সোমবার (৮ জুলাই)। এ জেলার পুলিশ সুপার মো. গোলাম সবুর টাঙ্গাইল জেলায় বদলি হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ