• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মবিরতি ঘোষনা

সিসি নিউজ।। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়াসহ ১২ দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাধারণ সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত  কর্মস্থলে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার ভিতরে সিভিল পোশাকে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তারা।
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘বাহিনী না কর্মচারী, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চেইন অব কমান্ড সিভিল অফিসারের হাতে কেন, কর্তৃপক্ষের জবাব চাই” সহ নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মো. আরিফ, মো. সুমন, মো. ওসমান প্রমূখ। বক্তারা বলেন, এখানে আমরা যারা আছি তারা সবাই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য। আমাদের আজকের মূল দাবি হচ্ছে, বর্তমান ড. মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশকে ঢেলে সাজাবেন। আমরা চাই, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীরও সংস্কার হোক। সংবিধান অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিভিল কর্মচারী হিসেবে বিবেচনা বন্ধ করা, অন্যান্য বাহিনীর মতো রেশন ও ঝুকিভাতা প্রদান, শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ, ভোলাগঞ্জ সার্কেলসহ অন্যান্য অন্যান্য ঝুকিপূর্ণ স্থান থেকে বাহিনীর সদস্যগনকে প্রত্যাহার,  ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করালে অতিরিক্ত কর্মঘন্টার জন্য দ্বিগুনহারে ভাতা প্রদানসহ ১২ দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ