• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

নীলফামারীতে তারুন্যের উৎসবে গ্রীণ স্কুল ক্যাম্পেইন

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে তারুন্যের উৎসব উপলক্ষে গ্রীণ স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে নীলফামারী ক্যাডেট একাডেমি মিলনায়তনে ওই ক্যাম্পেইনের আয়োজন করে জেলা পরিবেশ অধিদপ্তর।
এ উপলক্ষে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় চত্বর পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছের চাড়া প্রদান করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম, নীলফামারী ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মো. জোবায়ের হাসান সুজন প্রমুখ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন জানান, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ সুরক্ষায় তরুণদের আগ্রহী করতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। যা আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ