• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেণ্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃইউনিয়ন ওই টুর্নামেণ্ট শুরু হয়।

উপজেলা বিএনপির আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেণ্টের উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রিয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান, ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মো. মোজ্জাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেণ্ট এই অঞ্চলের খেলাধুলার মান্নোনয়নে ভুমিকা রাখবে’।

আয়োজকরা জানান, উদ্বোধনী খেলায় ডোমার পৌরসভা ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল অংশ নেয়। টুর্নামেণ্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা ফুটবল দল অংশ নিবে। নীলফামারী-১ আসনের ডোমার ও ডিমলা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেণ্ট শুরু হয়েছে। ওই দুই উপজেলার চ্যাম্পিয়ন দলকে নিয়ে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ