• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে বার্ষিক সাধারণ সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারণসভা ও কেমিস্টস সমাবেশ–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটির নীলফামারী জেলা শাখা। ৩০টি জেলার প্রায় এক হাজার কেমিস্ট ও ড্রাগিস্ট অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক। সভাপতিত্ব করেন সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক ও নীলফমারী জেলা শাখার সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ। এতে অন্যান্যদের মধ্যে সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহসভাপতি, পরিচালক ও জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, দেশের ওষুধ সরবরাহ ব্যবস্থার অন্যতম প্রধান অংশীদার কেমিস্টরা। অননুমোদিত ফার্মেসী বন্ধ ও অযথা অভিযান পরিচালনা না করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ