• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে দাঁড়িয়াবান্দা, ডাংগুলি, বউচি ও গোল্লাছুট প্রতিযোগীতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাঁড়িয়াবান্দা, ডাংগুলি, বউচি ও গোল্লাছুট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে (২৬ ডিসেম্বর) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার প্রসেন জিৎ দাস, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, বউচি ও গোল্লাছুটে বারুণীরডাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং দাঁড়িয়াবান্দা ও ডাংগুলিতে দারুল হুদা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ২০২৫ ঘিরে ক্রীড়া পরিদপ্তর জেলা পর্যায়ে এই প্রতিযোগীতার আয়োজন করছে।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস আয়োজিত সাঁতার প্রতিযোগীতায় অংশ নেয়া ৪০ জনের মাঝে সনদ পত্র বিতরণ করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ