Category: রাজনীতি
-

সাংবাদিকদের ওপর হামলায় জাপা চেয়ারম্যানের নিন্দা ও উদ্বেগ
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিবৃতিতে বলেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা/মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়”। বিবৃতিতে তিনি বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব…
-

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের বিবৃতি
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর ধানমন্ডি-৩২ এ গণমাধ্যম কর্মীদের ওপর জামায়াতের হামলার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক অ্যাখা দিয়েছে গভীর দুঃখ প্রকাশ হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এ দুঃখপ্রকাশ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি…
-

নীলফামারীতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
সিসি নিউজ।। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জেলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েণ্টে ওই কর্মসূচি পালিত হয়। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি নীলফামারী জেলা শাখা কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির নীলফামারী জেলা শাখার উপদেষ্টা ও…
-

জয়পুরহাটে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে জয়পুরহাট জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক…
-

নীলফামারীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার বাদ আছর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মহাফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে…
-

জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা
সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে মুক্তি লাভ করেন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি…
-

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা হামলা ও হত্যার হুমকির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।…
-

থানার সামনে অবস্থান কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটোয়ারীর
সিসি নিউজ ডেস্ক।। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ায় অবস্থান কর্মসূচি করছে দলটির নেতা-কর্মীরা। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭ টার দিকে সদর থানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করে। নেতাকর্মীদের অভিযোগ, থানায় মামলা জমা দিলেও ঘটনার ৬ ঘণ্টা পার হলেও নানা অজুহাতে পুলিশ মামলা নিচ্ছে…
-

উত্তরাঞ্চলের মানুষ ন্যূনতম পাওনাটুকু সরকারের কাছ থেকে পায়নি- শফিকুর রহমান
সিসি নিউজ ডেস্ক।। স্বাধীনতার পর ৫৫ বছরেও এই অঞ্চলের (উত্তরাঞ্চল) মানুষ তাদের ন্যূনতম পাওনাটুকু সরকারের কাছ থেকে পায়নি। এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সুধী সমাবেশে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন…
-

নীলফামারীর কৃষক সিদ্দিক হত্যা মামলায় কাজী জাহানারা গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্ত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন। আজ বুধবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী সদর…
-

সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে- সৈয়দপুরে মিয়া গোলাম পারোয়ার
সিসি নিউজ।। সরকার গণভোটের রায় নিয়ে যেমন প্রতারণা করছে তেমনি উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য করছে। একইসাথে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমতকে দাবিয়ে রাখার অপচেষ্টাও চালাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পারোয়ার এমন মন্তব্য করেছেন। শনিবার (৮ মে) সকাল সাড়ে ৮ টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন,…
-

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নতুন কমিটি: সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সোহেল
কুড়িগ্রাম প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে মোঃ আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মোঃ সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া সিনিয়র…
-

নির্বাচনে অর্থের উৎস খুঁজতে ইসলামী ব্যাংকের লেনদেন তদন্তের দাবি এ্যানির
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃস্পতিবার (২৩ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল পরিমাণ অর্থের ব্যবহারের বিষয়টি সামনে আনেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী…
-

গণভোটের প্রচারের কোটি টাকা লুটপাটের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে
সিসি নিউজ ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের অর্থ লুটপাটের অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। প্ল্যাটফর্মের সাবেক সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, মুখ্য সমন্বয়ক হাসিব…
-

আ’লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম
সিসি নিউজ ডেস্ক।। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু করা কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। মাহফুজ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় পার্ক বা জাদুঘর করার আগে সেখানে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করা জরুরি।…
-

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি ওপেল
সিসি নিউজ।। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল। শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী-০২…
-

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার
সিসি নিউজ ডেস্ক।। ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন। ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, ‘আজ আমরা…
-

নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্নার জামিন
সিসি নিউজ ডেস্ক।। নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাকে…
-

পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ, ওসিসহ আহত ৮
সিসি নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ওসি ছাড়া অন্যদের আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে…
-

এনসিপি থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ
সিসি নিউজ ডেস্ক।। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) তিনি দলের আহ্বায়কের কাছে হোয়াটসঅ্যাপে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুকেও একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টি…