Category: সিসিনিউজ
-

সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে…
-

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট
সিসি নিউজ ডেস্ক।। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়ে সেগুলোর চূড়ান্ত হিসাব-নিকাশ ও…
-

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলনের পর বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা…
-

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সিসি নিউজ।। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ…
-

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগ
বিশেষ প্রতিনিধি।। ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর করা অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. রবিউল…
-

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, নিন্দা ও ক্ষোভ
সিসি নিউজ ডেস্ক।। খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের গ্রাফিতির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান…
-

সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে কীটনাশক চুরি: ওসিসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সীলমোহরকৃত গুদাম হতে নিষিদ্ধ ঘোষিত কীটনাশক চুরির ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে সাতজনের বিরুদ্ধে নীলফামারীর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক বরাবরে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। বিচারিক কমিটির নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া এ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্তরা হলেন, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম…
-

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। আজ বুধবার (৪ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। সেখানে তিনি নিহতের…
-

সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী বই মেলার উদ্বোধন
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে ওই বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেড কমান্ডার…
-

জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা
সিসি নিউজ ডেস্ক।। আগামী ১ ডিসেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। সে অনুযায়ী, জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামোর বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে…
-

পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন
গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোষাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত চিকিৎসাধীন অবস্থায় নিহত তৌফিক মিয়া দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে। রাতেই ঢাকার গাজীপুর অ্যাম্বলেন্সে…
-

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা
সিসি নিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত…
-

শ্রমিক আন্দোলনে আহত গাইবান্ধার তৌফিক মারা গেছেন
সিসি নিউজ ডেস্ক।। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। নিহতের চাচা বাচ্চু মিয়া…
-

১২ কেজি এলপি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম বাড়লো ২২৩ টাকা
সিসি নিউজ ডেস্ক।। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বিইআরসি। নতুন নির্ধারিত দাম আজ রাত ৮টা থেকে…
-

গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার
সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা…
-

শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন। জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা…
-

চিলমারীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের সংবর্ধনা
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আমিনা ইসলাম সুপ্তিকে বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (১লা নভেম্বর)…
-

নীলফামারীতে দাদন ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
সিসি নিউজ।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রিপন মিয়া নামক অত্যাচারিত এক দাদন ব্যবসায়ীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. রশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন…
-

ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
সিসি নিউজ।। ঠাকুরগাঁও ১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাঁদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর মোট ভোট…
-

ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড
সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ…