Tag: দিনাজপুর
-

বিএনপির কোন আন্দোলন সফল হয়নি, জনগণ তাদের বিশ্বাস করে না- অর্থমন্ত্রী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। পিতার স্বপ্ন পূরণে সোনার বাংলা গড়তে শেখ হাসিনা নিয়মিত নতুন আইডিয়া নিয়েই কাজ করছেন। তাঁর সব আইডিয়া আজ সফল; শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল সড়ক, বিদ্যুৎ ও স্বাস্থ্যসহ আরো অনেক উন্নয়নে হাত দিয়েই তিনি সফল হয়েছেন। অন্যদিকে বিরোধীরা তো কিছু করতে পারেনি তারা আগুন সন্ত্রাস করে জানমালের ক্ষতিতে ব্যস্ত। তাদের কোন আন্দোলন…
-

হাকিমপুরে চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের হাকিমপুরে দায়িত্বে অবহেলা ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের দায়ে আবু সুফিয়ান নামে এক ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর আলীহাট ইউনিয়ন…
-

চাকা ফেটে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে পিকনিকের (বনভোজনের) যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে গিয়ে শিশুসহ ৫৫জন যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্বর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার…
-

দিনাজপুরে গৃহশিক্ষকের থেকে উত্তরপত্র পেয়ে কেন্দ্রে ৩ শিক্ষার্থী
সিসি নিউজ ডেস্ক।। চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের ছয়জন কক্ষ পরিদর্শককে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী…
-

তিন শতাধিক শিক্ষার্থীর দাবি একটি শহীদ মিনারের
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তিন শতাধিক শিক্ষার্থীর। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার। বিভিন্ন জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বিদ্যালয় এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও…
-

খানসামায় আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন!
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের স্কুলের উপস্থিতি নিশ্চিত ও তদারকি করার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলার ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক মেশিন ক্রয় ও স্থাপন করলেও সেটি মুখ থুবড়ে পড়ে আছে। অনেক প্রতিষ্ঠানে বাক্সবন্দী এই বায়োমেট্রিক মেশিন, অধিকাংশ স্কুলে পড়ে আছে অকেজো মেশিন আর কিছু প্রতিষ্ঠানে দেখা মেলেনি এই মেশিনের। এতে প্রায় ৩৫-৪০…
-

খানসামায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে টিসিবির পণ্য বিতরণে হরিলুটের অভিযোগ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে হরিলুটের অভিযোগ উঠেছে। এতে প্রকৃত সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউনিয়ন পরিষদের সদস্যরা গোপনে পণ্য উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে তালিকায় নাম থাকা সত্ত্বেও টিসিবির পণ্য পায়নি অনেকে। এই বিষয়ে আকস্মিক…
-

খানসামায় রঙিন ফুলকপি চাষে অল্প পুঁজিতে অধিক লাভ
এস.এম.রকি, খানসামা।। প্রথম বারের মত দিনাজপুরের খানসামা উপজেলায় রঙিন ফুলকপি চাষ হয়েছে। উপজেলার গোবিন্দপুর এলাকায় ২০ শতক জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সোনালী রঙের ফুলকপি চাষ করেছেন ঐ এলাকার কৃষক আবুল কালাম আজাদ। এতে অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই কৃষক। জানা যায়, সাদা ফুলকপির সঙ্গে সকলে পরিচিত হলেও খানসামা উপজেলায়…
-

শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় শৈত্যপ্রবাহ কমে গেলেও এখনও কমেনি শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্টে থাকেন বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে তাদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছেন ইউএনও মো:তাজ উদ্দিন। প্রতিদিনের দাপ্তরিক কাজ ও সরকারি বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন শেষে রাতে কম্বল নিয়ে…
-

চাকরির নিয়োগ পরীক্ষায় পাস করাতে চুক্তি, দুই কনস্টেবল ও এক এএসআই গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। চাকরির পরীক্ষায় পাস করানোর চক্রে জড়িয়ে পড়েছিলেন রাজশাহী ও দিনাজপুরের তিনজন পুলিশ সদস্য। টের পেয়ে পুলিশই তাঁদের গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে দুজন পুলিশের কনস্টেবল, অপরজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। আজ শনিবার সন্ধ্যায় তাঁদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি মামলা হয়েছে। পরে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার তিনজন হলেন—পুলিশের এএসআই গোলাম রাব্বানী…
-

দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন
সিসি নিউজ ডেস্ক।। ২২ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় দিনাজপুর পৌরসভার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো। ফলে জন্ম-মৃত্যুনিবন্ধন, ট্রেড লাইসেন্স, পানির বিল, ডিজিটাল সেবা ও স্বাস্থ্য বিভাগের ফ্রিজে রাখা শিশুদের বিভিন্ন প্রকার টিকার অ্যাম্পুল নিয়ে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তবে জেনারেটর দিয়ে দাপ্তরিক ও সেবা কার্যক্রম ঠিক…
-

ফুলবাড়ীতে আদালতের নির্দেশে দীর্ঘ ১১ বছর পর দখল পেলেন জমির মালিক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘ ১১বছর মামলা চলার পর জমির দখল বুঝে পেলেন জমির মালিক ছাবেদুল ইসলাম (৬০)। আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার। শনিবার (৩ ফেব্রুয়ারী) সকালে আদালতের রায় বাস্তবায়ন করতে থানা পুলিশের সহায়তায় লাল পতাকা টাঙিয়ে জমির মালিককে দখল প্রদান করেন দিনাজপুর জজ আদালতের নাজির মো. তোফায়েল হোসেন। জানা গেছে,…
-

খানসামায় অভিভাবকদের সচেতনতায় উঠান বৈঠক
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার লক্ষ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নের ১৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় এই উঠান বৈঠক চলমান রয়েছে। সরেজমিনে দেখা যায়, পাকেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিট আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের…
-

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের হট্টগোল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুলাল হোসেন (৪০) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হট্টগোল ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচার দাবী করে অবস্থান করেন রোগীর স্বজন ও স্থানীয়রা। তাদের দাবি চিকিৎসকের অবহেলার কারনেই ওই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ হট্রগোলের চলে। নিহত দুলাল হোসেন উপজেলার…
-

বড়পুকুরিয়া কয়লা খনির ডিজিএম সড়ক দুর্ঘটনায় নিহত
সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল) প্রকৌ: জোবায়ের আলী (৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ী কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মধ্যপাড়া -রংপুর সড়কের বদরগঞ্জের নাগেরহাট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
-

দিনাজপুরের মধ্যপাড়া খনিতে লক্ষমাত্রার অধিক পাথর উত্তোলন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দীর্ঘ ৫ বছর ধরে আলোর পথে হাটছে দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মাধ্যপাড়া পাথর খনি। লক্ষমাত্রার অধিক পাথর উত্তোলনের ফলে প্রতিদিনের পাথর উত্তোলনে নতুন মাইল ফলক সৃষ্টি হয়েছে। এতেকরে খনিটি এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে বলে মনে করেছেন খনি কর্তৃপক্ষ। খনি সুত্রে জানা গেছে, খনি কতৃপক্ষের সাথে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির চুক্তি অনুযায়ী,…
-

খানসামায় মজুরি পাননি কর্মসৃজন কর্মসূচির ২৪০২ শ্রমিক
খানসামা প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নের ইউজিপি প্রকল্পের আওতায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ শেষ হয়েছে গত দুই সপ্তাহ আগে। কিন্তু উপজেলার ছয় ইউনিয়নে ২ হাজার ৪০২ শ্রমিক ৪০ দিনের মজুরির টাকা এখনো পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর ২০২৩…
-

বই পেল খানসামার সেই ১৩ শিক্ষার্থী
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সেই ১৩ শিক্ষার্থী সব পাঠ্যবই পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বাকি বাংলা ব্যাকরণ ও কৃষি শিক্ষা বিষয়ের বই দুটি দেওয়া হয়। এর আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি বই বিতরণের নির্দেশ দিয়েছে খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সূত্রমতে, খানসামা উপজেলার এমপিওভুক্ত…
-

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
বিরামপুর প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেন থেকে নামতে গেলে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র গোলাম রব্বানী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুপাতো ভাই রাকিবুল ইসলাম…
-

ফুলবাড়ীর সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকছেদ আলী আর নেই
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী শাহ বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার সকাল ৮টায় পৌর শহরের সুজাপুর গ্রামে তার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা সংসদের…